শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩০ পিএম, ২০২২-০৭-২৬
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজেদের তফসিলভুক্ত মানি লন্ডারিং সংক্রান্ত সব অভিযোগ তদন্ত করতে পারবে। দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।মো. জহুরুল হক বলেন, দুদক এখন থেকে তফসিলভুক্ত মানি লন্ডারিং সংক্রান্ত যে কোন অভিযোগ তদন্ত করতে পারবে। এখন আর আইনি বাধা নেই, সম্প্রতি উচ্চ আদালতের রায় আমরা হাতে পেয়েছি, তাতে বলা আছে, দুদক তাদের তফসিল অনুযায়ী সব পারবে।তিনি আরও বলেন, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ২৭টি অপরাধের কথা বলা হয়েছে। এতদিন এর মধ্যে মাত্র একটি অপরাধের অনুসন্ধান ও তদন্ত করতে পারত দুদক। ২০১৭ সালে এ বিষয়ে মামলা ও হাইকোর্টের পর্যবেক্ষণ আছে। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি আরেকটি মামলার পরিপ্রেক্ষিত হাইকোর্ট আদেশ দিয়েছেন। আপনারা হয়ত বলবেন, মানিলন্ডারিং বিষয়ে পার্লামেন্টে আইন সংশোধন করা হয়েছে। হাইকোর্ট তার আদেশে সেটাও বলেছেন। আর সংবিধানের ১১১ ও ১১২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতের আদেশ আমাদের মানতেই হবে। আমরা মানতে বাধ্যও
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited